ABN BANGLA TV
১৯ মার্চ ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা”।

মহাখালী টার্মিনালে ঘরমুখো মানুষের ঢল, টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা।

নিউজ ডেস্ক:

ঈদ সামনে রেখে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে রাজধানী ছাড়ছেন মানুষ। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ব্যাপক চাপ দেখা গেছে। প্রতিটি বাস পূর্ণ আসনে যাত্রী নিয়ে নির্ধারিত গন্তব্যে ছেড়ে যাচ্ছে।

সকালে টার্মিনাল এলাকায় গিয়ে দেখা যায়, টিকিট কাউন্টারগুলোর সামনে দীর্ঘ লাইন। অনেকেই আগে থেকে টিকিট সংগ্রহ করলেও শেষ মুহূর্তে বিপুল সংখ্যক যাত্রীকে লাইনে দাঁড়িয়ে টিকিট নিতে হচ্ছে।

টার্মিনাল ও আশপাশ এলাকায় যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয় রয়েছেন।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ভোর থেকে সকাল পর্যন্ত যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি, পরে কিছুটা কমেছে। বাস কাউন্টারে গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত টিকিট দেওয়া হচ্ছে এবং আসন পূর্ণ হলেই বাস ছেড়ে যাচ্ছে।

কয়েকটি পরিবহনের কর্মীরা জানান, গত দুই দিনের মতো আজও যাত্রীর চাপ বেশি। অধিকাংশ বাস পূর্ণ যাত্রী নিয়ে ছাড়ছে। তবে সড়কে যানজট থাকায় অনেক গাড়ি নির্ধারিত সময়ে পৌঁছাতে ও ফিরে আসতে পারছে না, ফলে কিছুটা যানবাহন সংকটও তৈরি হয়েছে।

যাত্রীরা বলছেন, টিকিট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ময়মনসিংহগামী এক যাত্রী জানান, ভোরে টার্মিনালে এসেও এখনো টিকিট পাননি। অন্য এক যাত্রী বলেন, লাইনে দাঁড়িয়ে কতক্ষণে টিকিট পাওয়া যাবে তা অনিশ্চিত।

আবার কেউ কেউ দীর্ঘ অপেক্ষার পর টিকিট পেয়েছেন বলে জানিয়েছেন। টাঙ্গাইলগামী এক যাত্রী জানান, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে টিকিট সংগ্রহ করেছেন এবং এখন যাত্রার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তার কারণে ঈদ কবে হবে তা নিয়েও যাত্রীদের মধ্যে আলোচনা রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী দেশে ঈদ উদযাপন একদিন পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০