
উখিয়ার মরিচ্যা বাজারে গরু কিনতে এসে এক ব্যক্তি সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। দুর্বৃত্তরা তাকে মারধর করে সঙ্গে থাকা ১ লাখ ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে RAB-15, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া থানার ওসির কাছে আইনগত ব্যবস্থার আবেদন করা হয়েছে।
এ বিষয়ে সমাজসেবক মোহাম্মদ রাসেল বলেন,
“নিরীহ মানুষের উপর এমন বর্বর হামলা মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।”
মন্তব্য করুন