ABN BANGLA TV
১৮ এপ্রিল ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মনোহরদীতে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার দোকান আগুনে পুড়ে ছাই।

মনোহরদীতে অগ্নিকাণ্ডে ৭০ লাখ টাকার দোকান আগুনে পুড়ে ছাই।

আজমিরী সুলতানা
মনোহরদী, নরসিংদী।

নরসিংদীর মনোহরদী উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের চৌরাস্তা মৌলভী বাজারে অগ্নিকাণ্ডে ১২ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে বাজারের একাংশে।
খবর পেয়ে মনোহরদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন। প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বাজারের ১২টি দোকান।

ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল মুদির দোকান, কাপড়ের দোকান, ইলেকট্রনিক্সের শোরুম ও ঔষধের ফার্মেসি।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনির হোসেন জানান, “রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয়দের সহায়তায় আমরা দুই ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।”

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজার এলাকায় নিরাপদ বৈদ্যুতিক সংযোগ এবং পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থেকে যায়।

এ ধরনের ঘটনা থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের নজরদারি ও সচেতনতা বৃদ্ধির দাবি তুলেছেন তারা। বিশেষজ্ঞরাও মনে করছেন, বাজার ও জনবহুল এলাকায় নিয়মিত বৈদ্যুতিক লাইন পরিদর্শন এবং ফায়ার সেফটি ট্রেনিং আয়োজন জরুরি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে দ্রুত সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০