ABN BANGLA TV
২৬ নভেম্বর ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফিজুল কুরআন কমপ্লেক্স, ইউনিট–২ এ হেফজখানা উদ্বোধন – ২০ ডিসেম্বর বার্ষিক সভা, জানুয়ারি থেকে ভর্তি শুরু।

মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফিজুল কুরআন কমপ্লেক্স, ইউনিট–২ এ হেফজখানা উদ্বোধন – ২০ ডিসেম্বর বার্ষিক সভা, জানুয়ারি থেকে ভর্তি শুরু।

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি:

 

মদীনাতুল উলুম কুদ্দুসিয়া বালক-বালিকা তাহফিজুল কুরআন কমপ্লেক্স, ইউনিট–২ এর নবনির্মিত হেফজখানার আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। গারাঙ্গীয়া দরবারের পীর সাহেব পীরে তরিকত আলহাজ্ব মাওলানা আব্দুল হালিম রশিদী হুজুর, পীর ছাহেব সাতবাড়িয়া,খলিফা গারাংগিয়া ও আলকরন মকবুলীয়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আবছার আনছারী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী মুহাম্মদ শফিকুর রহমান দোয়া-মোনাজাতের মাধ্যমে উদ্বোধন কার্যক্রম পরিচালনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “নতুন প্রজন্মকে খাঁটি কুরআনী শিক্ষায় শিক্ষিত করা ও নৈতিকতার আলোয় আলোকিত করার লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা।” তিনি আরও জানান, আধুনিক ও শুদ্ধতম পদ্ধতিতে হেফজুল কুরআন, নাজেরা ও বেসিক ইসলামী শিক্ষার ব্যবস্থা এখানে নিশ্চিত করা হবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আগামী ২০ ডিসেম্বর বার্ষিক সভা ও দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছে। এতে অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
এ ছাড়া আগামী জানুয়ারি মাস থেকে নতুন ছাত্র-ছাত্রী ভর্তির কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়। হেফজ, নাজেরা, তাজবিদসহ বিভিন্ন বিভাগে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
মাদ্রাসা পরিচালনা কমিটি আশা প্রকাশ করেছে যে, নতুন হেফজখানা এলাকার ইসলামী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০