
মোহাম্মদ আলমগীর লামা বান্দরবান প্রতিনিধি
আসন্ন গণভোট ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে লামায় অনুষ্ঠিত হলো ব্যাপক প্রচারণা ও সংগীতানুষ্ঠান।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান ট্রাকযোগে এই প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ট্রাকের মাধ্যমে নির্বাচন আচরণবিধি, সুষ্ঠু ভোট প্রদান এবং ভোটারদের করণীয় বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করা হয়। পাশাপাশি সংগীতানুষ্ঠানের মাধ্যমে নির্বাচন নিয়ে তৈরি করা হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন। তিনি বলেন,
“সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটারদের সচেতনতার কোনো বিকল্প নেই। সবাইকে ভোটাধিকার প্রয়োগে এগিয়ে আসতে হবে।”
কর্মসূচির সার্বিক পরিচালনা ও আয়োজনে ছিলেন লামা উপজেলার সহকারী তথ্য অফিসার রাশেদুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আয়োজকরা জানান, এই ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মধ্যে নির্বাচন সংক্রান্ত সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণ আরও জোরদার হবে।
মন্তব্য করুন