ABN BANGLA TV
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৯:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভূঁইঘরে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক।

ভূঁইঘরে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক।

 

ক্রাইম রিপোর্টার শিউলি আক্তার

 

ভূঁইঘরে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর এলাকায় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে পড়ে এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশা চালক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে। এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে পাঠানো হয়।’

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকটি সরানো হচ্ছে। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘দুর্ঘটনার পর আমাদের দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং ঝুলে থাকা ট্রাকটি নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০