ABN BANGLA TV
১ এপ্রিল ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ভিসা বাতিল আজহারির, দ্রুত অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ”।

ভিসা বাতিল আজহারির, দ্রুত অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ।

নিউজ ডেস্ক:

বাংলাদেশের পরিচিত ইসলামিক বক্তা ড. মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া সফর হঠাৎ করেই থেমে গেছে। দেশটির সরকার তার ভিসা বাতিল করে দ্রুত অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘লিগ্যাসি অব ফেইথ’ শিরোনামের একটি ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ধর্মীয় বক্তব্য দিচ্ছিলেন তিনি। এই সফরের আওতায় ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি এবং ক্যানবেরায় তার কর্মসূচি নির্ধারিত ছিল। তবে সফরের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই তার ভিসা বাতিল করা হয় এবং তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার তার ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে এবং বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ছাড়ার প্রস্তুতিতে রয়েছেন।

এর আগে ড. আজহারির বিদেশ সফর নিয়ে বিতর্কের নজির রয়েছে। যুক্তরাজ্যে তার প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এবং বাংলাদেশেও প্রকাশ্যে ধর্মীয় সমাবেশে বক্তব্য দেওয়ার ওপর সীমাবদ্ধতা জারি করা হয়েছিল।

অস্ট্রেলিয়ার লিবারেল দলের সিনেটর জোনাথন ডুনিয়াম এ বিষয়ে বলেন, আজহারির সফর নিয়ে বিভিন্ন মহল থেকে সংসদ সদস্যদের সতর্ক করা হয়েছিল।

তিনি সিনেটে জানান, বাংলাদেশভিত্তিক ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ’-সহ একাধিক সংগঠন এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছিল।

এছাড়া ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। ওই বক্তব্যে তিনি ইহুদিবিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার, হলোকস্টকে ইতিবাচকভাবে উপস্থাপন এবং ইহুদিদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তিনি অনুসারীদের এ সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছিলেন বলেও দাবি করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০