ABN BANGLA TV
২৪ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

“ভিনিসিয়ুসের জোড়া গোলে রোমাঞ্চকর জয় রিয়ালের”।

ভিনিসিয়ুসের জোড়া গোলে রোমাঞ্চকর জয় রিয়ালের।

ক্রীড়া ডেস্ক:

মৌসুমের প্রথম লেগে অ্যাটলেটিকো মাদ্রিদ-এর মাঠে ৫-২ গোলে হারলেও, এবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু-তে দারুণ লড়াইয়ে জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরে এসে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় পায় লস ব্লাঙ্কোসরা। জোড়া গোল করে ম্যাচের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র।

রিয়ালের হয়ে অপর গোলটি করেন ফেদেরিকো ভালভার্দে। অন্যদিকে অ্যাতলেটিকোর হয়ে গোল করেন আদেমোলা লুকমান ও নাহুয়েল মোলিনা।

ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়েই ছিল রিয়াল। তাদের ৫৯ শতাংশ পজেশন এবং ১৪টি শটের মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে অ্যাতলেটিকোর ১২টি শটের ৭টি ছিল অন টার্গেটে।

মাদ্রিদ ডার্বির শুরুতেই এগিয়ে যেতে পারত রিয়াল, তবে ভালভার্দের শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৩ মিনিটে লুকমানের গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। পরে ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ভিনিসিয়ুস।

এর তিন মিনিট পরই প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ শটে দলকে এগিয়ে দেন ভালভার্দে। তবে ৬৩ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরান মোলিনা।

৭২ মিনিটে আবারও গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়ুস। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর এদিনও জোড়া গোল করে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ১৭-তে নিয়ে যান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

তবে ৭৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে, ফলে শেষ সময়ে ১০ জন নিয়ে খেলতে হয় রিয়ালকে। এরপর একাধিক আক্রমণ সামলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল। ৫৭ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেটিকো।

অন্যদিকে, একই দিনে বার্সেলোনা ১-০ গোলে হারিয়েছে রায়ো ভায়েকানো-কে। ক্যাম্প ন্যু-তে হওয়া ম্যাচে একমাত্র গোলটি করেন রোনাল্দ আরাউহো।

ম্যাচের ২৪ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন আরাউহো, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। এরপর উভয় দল সুযোগ পেলেও আর কোনো গোল হয়নি।

২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৩২ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে রায়ো ভায়েকানো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০