ABN BANGLA TV
১ অক্টোবর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু করায় বেনাপোল পাসপোর্ট যাত্রীরা পড়ছে বিপদে।

ভারত ভ্রমণে নতুন নিয়ম চালু করায় বেনাপোল পাসপোর্ট যাত্রীরা পড়ছে বিপদে।

 

বেনাপোল প্রতিনিধি :

এবার ভারত ভ্রমণে নতুন নিয়ম করল দেশটি ১ অক্টোবর থেকে কার্যকর চালু করা হয়েছে । ভারতে প্রবেশকারী প্রত্যেক বিদেশি ভ্রমণকারীর জন্য চালু করা হয়েছে ডিজিটাল ডিসেমবার্কেশন (ডিই) কার্ড।ভ্রমণের ৭২ ঘণ্টা আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে।
এদিকে হঠাৎ করে ভারত সরকার এর নতুন সিদ্ধান্তের কারণে ভারত গামী পাসপোর্ট যাত্রীরা বেনাপোল এসে বিপদে পড়েছে।

বিদেশি ভ্রমণকারীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করতে এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। ভারত ভ্রমণে আসা বিদেশি যাত্রীদের আর হাতে লেখা কাগজে ডিসেমবার্কেশন বা আগমন সম্পর্কিত কার্ড পূরণ করতে হবে না। এর পরিবর্তে চালু করা হয়েছে ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড বা ই-অ্যারাইভাল কার্ড।

নয়াদিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রমণের আগে এই কার্ড পূরণ বাধ্যতামূলক করা হয়েছে এবং যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে এটি পূরণ করে রাখতে হবে।

ডিজিটাল ডিসেমবার্কেশন কার্ড পূরণের জন্য দুটি মাধ্যম উল্লেখ করা হয়েছে-
১) অফিসিয়াল ওয়েবসাইট: indianvisaonline.gov.in/earrival
২) মোবাইল অ্যাপ: Indian Visa SuSwagatam

এই ডিজিটাল কার্ড পূরণের সময় ভ্রমণকারীদের দিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যেমন-পাসপোর্ট ও ভিসার বিবরণ,
ফ্লাইট ও যাত্রার বিস্তারিত তথ্য, ভারতে অবস্থানের ঠিকানা, জরুরি যোগাযোগের নম্বর ও প্রয়োজনে স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণা। তবে কোনও অতিরিক্ত নথি আপলোড করতে হবে না।

ভারতের নাগরিক ও ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওআইসি) কার্ডধারীদের এই কার্ড পূরণ করার দরকার হবে না।শুধু বিদেশি ভ্রমণকারীদের জন্যই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইমিগ্রেশনের দীর্ঘ লাইনে অপেক্ষা ও কাগজে শর্তপূরণের ঝামেলা এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডিজিটাল কার্ড চালু হলে ভ্রমণকারীরা আগেভাগেই তাদের তথ্য জমা দিতে পারবেন এবং বিমানবন্দরে পৌঁছে ঝামেলা ও সময় নষ্ট করা ছাড়াই দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে পারবেন।
ভারত গামী পাসপোর্ট যাত্রী রমেশচন্দ্র পাল বলেন আগে থেকে কোনো কিছু না জেনে এখন বেনাপোল এসে শুনি অনলাইনের ফরম পূরণ করতে হবে।কিভাবে করতে হবে সেটাও জানি না। এখন খুব বিপদ আছি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান,আজ বুধবার সকালে ভারতীয় ইমিগ্রেশন থেকে জানানো হয় ভারতীয় ইমিগ্রেশনের যে ফরম হাতে লিখতে হতো সেটা এখন অনলাইনে পূরন করতে হবে।এজন্য বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০