ABN BANGLA TV
১০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আনছে সরকার”।

ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচ আনছে সরকার।

নিউজ ডেস্ক:

দেশের রেলব্যবস্থাকে আরও শক্তিশালী করতে ভারত থেকে ২০০টি ব্রডগেজ কোচ আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চলতি বছর থেকেই এসব কোচ আসা শুরু হবে এবং ধাপে ধাপে বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের জুন থেকে শুরু করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ সরবরাহ সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রী বলেন, কোচগুলো হাতে পাওয়ার পর বাংলাদেশ রেলওয়ে নতুন ট্রেন চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করবে। সম্ভাব্য রুট নির্ধারণ করে পর্যায়ক্রমে নতুন ট্রেন পরিচালনা করা হবে।

তিনি আরও জানান, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থায়নে এই কোচগুলো সংগ্রহ করা হচ্ছে, যা দেশের রেলখাতে বড় ধরনের বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

রেলপথমন্ত্রী সংসদে দেশের বর্তমান রেল নেটওয়ার্ক সম্পর্কেও তথ্য দেন। তার ভাষ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার রেলপথ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার মিটারগেজ, ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার ব্রডগেজ এবং ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার ডুয়ালগেজ লাইন রয়েছে। পাশাপাশি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে নতুন ব্রডগেজ ও ডুয়ালগেজ রেললাইন নির্মাণের কাজ চলমান রয়েছে।

এছাড়া, বর্তমানে ঢাকা থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে বলে জানান মন্ত্রী। নতুন কোচগুলো আসা শুরু হলে উত্তরবঙ্গের কয়েকটি রুটে আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন কোচ যুক্ত হলে যাত্রীসেবা বাড়ার পাশাপাশি দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় গতি ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০