ABN BANGLA TV
৩০ জুন ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে যাওয়ার সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান আটক।

ভারতে যাওয়ার সময় বেনাপোলে সাবেক ইউপি চেয়ারম্যান আটক।

 

বেনাপোল প্রতিনিধি :

নেত্রকোনা জেলার খলিয়াজুড়ি উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুজজামান জোসেফকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ আটক করেছে।

রবিবার (২৯ জুন) বিকাল ৬ টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আনোয়ারুজ্জামান জোসেফ (পাসপোর্ট নম্বর- A 07239476) নেত্রকোনার খলিয়াজুড়ি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, জোসেফের ভারতে যাওয়ার বিষয়ে আগে থেকেই তথ্য ছিল। সে অনুযায়ী ইমিগ্রেশন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থায় রাখা হয়। রবিবার বেলা ১১টার দিকে তিনি ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দিলে যাচাই-বাছাই শেষে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, আনোয়ারুজজামান জোসেফের বিরুদ্ধে খালিয়াজুড়ি থানা এবং নেত্রকোনা সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলা হলো খালিয়াজুড়ি থানার মামলা নম্বর ০৭ ও ৩//৬৭ এবং নেত্রকোনা সদর থানার মামলা নম্বর ০২ ও ১৪। এসব মামলা ১৯৭৪ ও ১৯৭৫ সালের বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে।

আটককৃত জোসেফকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আসামিকে ইমিগ্রেশন থেকে হস্তান্তরের পর নেত্রকোনা থানার মামলার প্রেক্ষিতে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে নেত্রকোনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০