ABN BANGLA TV
৬ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ভারতের মেঘালয়: কয়লা খনি ধসে নিহত ১৮, ভেতরে আটকা বহু শ্রমিক”।

“ভারতের মেঘালয়: কয়লা খনি ধসে নিহত ১৮, ভেতরে আটকা বহু শ্রমিক”।

 

আন্তর্জাতিক ডেস্ক:
৬ ফেব্রুয়ারি, ২০২৬।

ভারতের মেঘালয়ের পূর্ব জৈন্তা পাহাড়ি এলাকায় একটি কয়লা খনি ধসে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। এছাড়া অনেক শ্রমিক এখনও খনির ভেতরে আটকা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) খনিতে বিস্ফোরণ ঘটে। এটি একটি অনুমোদনহীন, অবৈধ খনি ছিল। পুলিশ উদ্ধারকাজে গিয়ে খনির ভেতর থেকে ১৮টি মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মণিশ কুমার জানিয়েছেন, খনির ভেতরে মোট কতজন শ্রমিক ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। সম্ভবত আরও অনেকে সেখানে আটকা রয়েছেন। বৃহস্পতিবার সূর্যাস্তের পর উদ্ধার অভিযান শুরু করা হয়, কিন্তু রাতের অন্ধকারে নিরাপত্তার কারণে কাজ স্থগিত করতে হয়। শুক্রবার থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের সহায়তায় পূর্ণ উদ্ধার অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে।

মণিশ কুমার বলেন, এটি একটি রেট-হোল খনি, যেখানে শ্রমিকরা অত্যন্ত সরু পথ দিয়ে নিচে নামেন এবং বিপজ্জনকভাবে কয়লা ও অন্যান্য মূল্যবান পদার্থ তুলে আনেন।

মেঘালয়ের বিভাগীয় পুলিশ প্রধান বিকাশ কুমার জানিয়েছেন, খনিতে রাখা ডাইনামাইটের বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে, তবে সঠিক কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। নিহতদের মধ্যে অনেকে হয় পুড়ে মারা গেছেন, আবার কেউ কেউ বিষাক্ত ধোঁয়া শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে প্রাণ হারিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০