ABN BANGLA TV
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“ভারতের ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর অঞ্চল”।

“ভারতের ভূমিকম্পে কেঁপে উঠল রংপুর অঞ্চল”।

 

নিউজ ডেস্ক:
৬ ফেব্রুয়ারি, ২০২৬।

কয়েকদিন আগে মিয়ানমার কেন্দ্রিক ভূমিকম্পে চট্টগ্রাম কেঁপে উঠার পর এবার ভারতের সিকিমে সংঘটিত ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। হঠাৎ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত কয়েক ঘণ্টায় ভারতের হিমালয়কন্যা সিকিমে দফায় দফায় ভূমিকম্প অনুভূত হয়। এতে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকায় অন্তত আট থেকে ১০ বার মৃদু থেকে মাঝারি মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।

সিকিমে সংঘটিত এসব ভূমিকম্পের প্রভাব বাংলাদেশের রংপুর, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী ও নওগাঁ জেলায় অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এবং যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি ও মাঙ্গান এলাকা।

বাংলাদেশ সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত ১টা ৩৯ মিনিটে প্রথম শক্তিশালী কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬। এরপর রাত ২টা ২০ মিনিটে ৪ দশমিক ৪ মাত্রার এবং ভোর ৩টা ১১ মিনিটে ৪ দশমিক ০ মাত্রার আরও দুটি ভূমিকম্প ঘটে।

ভোর ৬টা পর্যন্ত অন্তত আরও পাঁচ থেকে ছয়টি ছোট আকারের আফটারশক রেকর্ড করা হয়েছে। এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার গভীরে হওয়ায় কম্পনের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়েছে।

ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা জানান, সিকিম ও পার্শ্ববর্তী হিমালয় অঞ্চল একটি ভূমিকম্পপ্রবণ ফল্ট লাইনের ওপর অবস্থিত। এ কারণে বড় কম্পনের পর একাধিক আফটারশক হওয়া স্বাভাবিক বলে তারা উল্লেখ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০