ABN BANGLA TV
১৩ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর।

ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ হস্তান্তর।

এম এ মোতালিব ভুইয়া’র তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত :
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ভারতের ৭ কিলোমিটার অভ্যন্তরে লংথাই এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত কুটি মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ।

বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ী- রিংকু বর্ডার হাট পতাকা বৈঠকের পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)এর উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যদের কাছে শনিবার রাত সাড়ে ১০ টার দিকে মরদেহ হস্তান্তর করে তারা।

জানাযায়, বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী বাগানবাড়ি-রিংকু বর্ডার হাট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ভারতের মেঘালয় রাজ্য পুলিশের হেফাজতে থাকা গুলিবিদ্ধ কুটই মিয়ার মরদেহ বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের মেঘালয় রাজ্যের পুলিশ।

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)বাগানবাড়ী বিওপি’র নায়েক সুবেদার মো: সাইদুর রহমান এবং ভারতের পক্ষে মেঘালয় রাজ্যের
ইস্ট খাসি হিলস,মরশুরাম থানার অফিসার ইনচার্জ
এসআই এল.খারসিনথিও ও ১১০ বিএসএফ ব্যাটালিয়ন, রিংকু বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ভাগিরাথ প্রমুখ

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)মো:জাহিদুল হক জানান, পতাকা বৈঠক শেষে কুটি মিয়ার মরদেহ হস্তান্তর করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার দুপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে কুটি মিয়া নিহত হন । তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া মোকামছড়া গ্রামের মৃত মনির উল্ল্যাহ’র পুত্র।

তার মরদেহ উদ্ধার করে ভারতের মেঘালয় রাজ্যের
ইস্ট খাসি হিলস,মরশুরাম থানায় নিয়ে যায়। খবর পেয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ও থানা পুলিশকে অবহিত করে পরিবার। পরে ভারতীয় পুলিশ ও বিএসএফের সঙ্গে যোগাযোগ করে মরদেহ আনার উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ ও বিজিবি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০