ABN BANGLA TV
১২ জানুয়ারি ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়া নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি:।

ব্রাহ্মণবাড়িয়া নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি:।

বিশেষ প্রতিনিধি মো:মোস্তাক আহমেদ বাপ্পি,,,

 

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা-বাড়িতে নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে গতকাল পূর্ব ঘোষিত “অবস্থান কর্মসূচি” পালিত হয়।

গ্যাস কোনো বিলাসিতা নয়, এটা আমাদের ন্যায্য অধিকার।
অধিকার আদায়ের লক্ষে রোজ রোববার ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের অন্যতম গ্যাস উৎপাদনকারী জেলা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছে ব্রাহ্মণবাড়িয়া শহর ও আশপাশের এলাকাবাসী।
এ সংকটের প্রতিবাদ এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষুব্ধ গ্রাহকরা জেলা শহরের কাউতলি শাপলা চএরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

ব্রাহ্মণবাড়িয়ার দীর্ঘদিনের গ্যাস সংকটের স্থায়ী সমাধান চাই।এ কর্মসূচিতে বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন। অবস্থান কর্মসূচির কারণে কাউতলি এলাকায় সাময়িকভাবে কিছু সময়ের জন্য ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া শহরের অনেক এলাকায় সারাদিনে এক ঘণ্টার জন্যও গ্যাস থাকে না।নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও দিনের পর দিন গ্যাস পাওয়া যাচ্ছে না। দীর্ঘ কয়েক বছর ধরে সদর এলাকাসহ আশপাশের প্রায় সব এলাকাই এ সংকটে হচ্ছে।চলমান এই সমস্যায় সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।”

গ্রাহকরা অভিযোগ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আমাদের ন্যায্য অধিকার। আমাদের গ্যাস দেশের সকল স্থানে ব্যবহার হচ্ছে ।অথচ ব্রাক্ষণবাড়িয়া বাসী বঞ্চিত। তাই আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই।

গ্যাস না থাকায় রান্নাবান্নার জন্য বাধ্য হয়ে এলপিজির ওপর নির্ভর করতে হচ্ছে। অনেক পরিবার নির্দিষ্ট সময়ের অপেক্ষায় গভীর রাতে বা ভোরে রান্না করতে বাধ্য হচ্ছে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সব জেলার মানুষ ব্যবহার করতে পারে।আমরা কেনো নিজের জেলার গ্যাস ব্যবহার করতে পারবো না। এটাই আমাদের প্রশ্ন?

বক্তারা আরও বলেন, গ্যাস উৎপাদনকারী জেলা হয়েও ব্রাহ্মণবাড়িয়ার মানুষই সবচেয়ে বেশি বঞ্চিত। দ্রুত সংকটের স্থায়ী সমাধান না হলে পরবর্তী কর্মসূচি হিসেবে জেলা প্রশাসকের কার্যালয় ও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঘেরাওয়ের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কর্মসূচীতে উপস্থিত হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া।

গ্রাহকদের দাবির প্রতি সহানুভূতি জানিয়ে বলেন,আগামী মঙ্গলবার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, জেলা প্রশাসন ও গ্রাহকদের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে গ্যাস সংকটের কারণ চিহ্নিত করে দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আশ্বাস দেন।

এতে আন্দোলনের সমন্বয়কারীরা আগামী মঙ্গলবার পর্যন্ত অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি আসার হুঁশিয়ারি দেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, শেখ হাফিজ, এবিএম মুছা, মো. সাবের হোসেন, মামুন আরিফ,আতিকুর রহমান আপেল, ইসহাক আল মামুন,মো. সোহেল,
ইমরান, শাহাদাত হোসেন, শিব্বির আহমেদ ভূঁইয়া, আহমেদ রনি,নাছির আহমেদ, জালাল আহমেদ, পলি আক্তারসহ আরও অনেকে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০