
ফেব্রুয়ারি ১৬/০২/২০২৬ সময় ১১.৪৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন মাছিহাতা ইউনিয়নের গজারিয়া এলাকা হতে ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। মোঃ সুজন মিয়া (৩৩)
পিতা- মৃত ফিরোজ মিয়া
মাতা- সূর্যবানু
সাং- কাশিনগর
ইউনিয়ন- সিঙ্গারবিল
থানা- বিজয়নগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া
এ-সংক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।
মন্তব্য করুন