ABN BANGLA TV
১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বোয়ালখালী মিলিটারি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার।

বোয়ালখালী মিলিটারি খাল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক :

বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন খাল থেকে নয়ন উদ্দীন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বোয়ালখালী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বোয়ালখালী মিলিটারি পুল এলাকার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নয়ন উদ্দীন উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আচু মাঝির বাড়ির বাসিন্দা মো. কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন উদ্দীনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গরু চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তার নামে বোয়ালখালী থানায় গরু চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে চোর চক্রের কয়েকজন সদস্যকে এলাকাবাসী ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও নয়ন উদ্দীন আত্মরক্ষার্থে খালে ঝাঁপ দেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যায় খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০