বাংলা নিউজ
৫ মার্চ ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড গোলজার-আনোয়ার গ্রেফতার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড গোলজার-আনোয়ার গ্রেফতার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মাস্টারমাইন্ড গোলজার-আনোয়ার গ্রেফতার।
তানিয়া সুলতানা মুন্নি, চট্টগ্রাম:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকা থেকে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) রাত ২টার দিকে কোতোয়ালী ও বাকলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে কোরবানীগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে মো. গোলজার হোসেন (৫৮) ও মো. আনোয়ার হোসেন (৪৮) নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সি.আর. মামলা নং- ৯৪/২৫ (বাকলিয়া) অনুযায়ী অভিযোগ রয়েছে। মামলার বাদী মো. ইলিয়াছের অভিযোগ, গত ৪ আগস্ট বিকেল ৪টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকার মীর পেট্রোল পাম্পের সামনে সশস্ত্র হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, সরকারের পদত্যাগের দাবিতে আয়োজিত ছাত্র মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সরকার-সমর্থিত সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় দেশীয় অস্ত্রসহ দুষ্কৃতকারীরা আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ করে।

মামলায় ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হামলায় বাদীর ডান হাতে গুরুতর রগ কাটা জখম হয় এবং নিরাপত্তার অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা না নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে বাধ্য হন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত গোলজার হোসেন ও আনোয়ার হোসেনের বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে বিএনপির ১৯ নং ওয়ার্ড কার্যালয় ভাঙচুর, ছাত্রদলের এক নেতাকে হত্যার চেষ্টায় মারধর, চুরি ও হত্যার মতো অপরাধের মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় আরও আসামিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০