
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধীনস্থ কায়বা ও রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৭০বোতল ফেন্সিডিল সহ মোঃ জাহিদ ও মোঃ হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।শনিবার ফেন্সিডিল সহ তাদেরকে হাতেনাতে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম,পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিজিবি’র আভিযানিক কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবির গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১২ এপ্রিল ২০২৫ তারিখে কায়বা বিওপির ও রুদ্রপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মোঃ জাহিদ (২৭), পিতা-সিরাজুল ইসলাম, গ্রাম-দাদখালী, পোস্ট-পাঁচ কায়বা, থানা-শার্শা, জেলা-যশোর ও মোঃ হোসেন (২৯), পিতা-মোঃ হযরত আলী, গ্রাম-দাদখালী, পোস্ট-কায়বা, থানা-শার্শা, জেলা-যশোরকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন