ABN BANGLA TV
২ মে ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় দেশি পিস্তল ও গুলি উদ্ধার।

বেনাপোল সীমান্তে পরিত্যক্ত অবস্থায় দেশি পিস্তল ও গুলি উদ্ধার।

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির সদস্যরা ধান্যখোলা বিওপির অধীনস্থ জেলেপাড়া এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করেন।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্টে দায়িত্বে থাকা হাবিলদার ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ২৫/১-এস থেকে আনুমানিক ২১ থেকে ৫০ গজ বাংলাদেশের ভেতরে ধানক্ষেতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত কার্তুজগুলোর বেইসে “8mm KF” লেখা রয়েছে। এর মাধ্যমে ধারণা করা হচ্ছে, এগুলো ভারতের খড়কি, পুনে জেলার “Ordnance Factory Khadki (OFK)” থেকে উৎপাদিত হয়, যা ভারতীয় সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীতে ব্যবহৃত হত। ৮ মিমি ক্যালিবারের এই গুলিগুলো সাধারণত পুরনো ধাঁচের রাইফেল, বিশেষ করে 8mm Mauser টাইপের রাইফেলে ব্যবহৃত হতো।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য ১১৪০০ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত পিস্তল ও গুলি বেনাপোল পোর্ট থানায় মামলা দায়েরের মাধ্যমে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সীমান্তে এ ধরনের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক ও অস্ত্র পাচার রোধে সীমান্তজুড়ে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০