ABN BANGLA TV
৯ জুন ২০২৫, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোলে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা পরীক্ষা শুরু।

বেনাপোলে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা পরীক্ষা শুরু।

বেনাপোল প্রতিনিধি :

ভারতের বিভিন্ন স্থানে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেওয়ায় বেনাপোল বন্দরে স্ক্রিনিংসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মানার পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণের পরিচালক অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা সন্দেহজনক যাত্রীদের হেলথ ডেস্কের সহায়তার বিষয়ে স্বাস্থ্য বার্তা প্রদান এবং স্বাস্থ্য পরীক্ষা নিবিড়ভাবে পরিচালনা করার জন্য অনুরোধ করা হয়েছে।
শুক্রবার থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ভারত থেকে ফিরে আসা যাত্রীদের করোনার উপসর্গ আছে কিনা তা প্রাথমিকভাবে পরীক্ষা করা হচ্ছে।

ভারত ফেরত শহিদুল ইসলাম বলেন, ১৭ দিন আগে মেডিকেল ভিসায় ভারত গিয়েছিলাম। ভারতের কোথাও করোনা পরীক্ষা করেনি।
সুশিতা মন্ডল বলেন, ২৮ ভারতে চিকিৎসার পর দেশে ফিরলাম। ভারতের কোথাও নতুন করে করোনার প্রভাব ছড়িয়েছে, শুনিনি। তবে বেনাপোল ইমিগ্রেশনে আসার পর দেখছি করোনা পরীক্ষা করছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ আব্দুল মজিদ বলেন,ভারতে জেনেটিক সিকুয়েন্স পরীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশটির কিছু কিছু স্থানে ওমিক্রন ধরনের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। দেশে করোনার এ নতুন ধরনটি যাতে ছড়াতে না পারে সে জন্য স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতার জন্য ভারত ফেরত প্রত্যেক যাত্রীকে পরীক্ষা করা হচ্ছে।

বেনাপোলর ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন রূপে করোনা ভাইরাস দেখা দিচ্ছে। যার নামকরণ করা হয়েছে কোভিড-ওমিক্রন এক্সবিবি। এখন পর্যন্ত এ অঞ্চলে কেউ আক্রান্ত না হলেও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে মাক্স পরা ও করোনার সময় যে সব স্বাস্থ্য বিধি ছিল সেগুলো আবারও মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
কোভিড-ওমিক্রন এক্সবিবির লক্ষণ হলো জ্বর, কাশি ছাড়া মাথা, গলা, পিঠ ও জয়েন্টে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধা কমে যাওয়া। কোভিড-ওমিক্রন এক্সবিবি ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ৫ গুণ বেশি বিষাক্ত, মৃত্যুর হারও বেশি। অতি অল্প সময়ের মধ্যে লক্ষণগুলো তীব্র হয়ে উঠবে ও স্পষ্ট লক্ষণগুলোর অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে।
যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা.নাজমুস সাদিক রাসেল বলেন, চারপাশে কোভিড-ওমিক্রন এক্সবিবি আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা এসেছে সবাইকে মাক্স ব্যবহার ও করোনার সময় যে সব স্বাস্থ্য বিধি ছিল সেগুলো মেনে চলার জন্য। এরই মধ্যে ঢাকা ও রাজশাহীতে বেশ কয়েকজন করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।
তাই আগেভাগে যশোরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
কেননা কোভিড-ওমিক্রন এক্সবিবি কোভিড-১৯ মহামারির চেয়েও মারাত্মক। যে কারণে সবাইকে সচেতন হতে হবে। বেনাপোল ইমিগ্রেশনে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে, করোনার উপসর্গ বুঝতে পারলে ওই যাত্রীর শরীর থেকে স্যাম্পেল সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ে পরীক্ষা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০