ABN BANGLA TV
১৯ মার্চ ২০২৬, ১:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট”।

বৃষ্টির বাগড়া: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট।

নিউজ ডেস্ক:

ঈদে ঘরমুখো মানুষের যাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি ও তীব্র যানজট। বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টির মধ্যেই হাজারো যাত্রী গন্তব্যে রওনা দিলেও মহাসড়কে দীর্ঘ সময় আটকে পড়তে হয়েছে তাদের।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত গাজীপুর মহানগরের কোনাবাড়ী থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া চন্দ্রা থেকে নবীনগরের দিকেও কয়েক কিলোমিটার সড়কে ধীরগতির যান চলাচল লক্ষ্য করা গেছে। রাতভর জট কাটতে কাটতেই সকাল হয়ে যায়।

ভোরে যাত্রা শুরু করা অনেকেই কোনাবাড়ি পার হয়ে মৌচাক ও সফিপুর এলাকায় গিয়ে যানজটে পড়েন। বৃষ্টির কারণে আগের রাতেই মহাসড়কে গণপরিবহনের সংকট তৈরি হয়। এতে অনেক যাত্রী নির্ধারিত সময়ে রওনা দিতে না পেরে বাড়িতে ফিরে যেতে বাধ্য হন।

রংপুরগামী এক যাত্রী শাহিনা আক্তার জানান, আগের দিন ইফতারের পর রওনা দিয়েও বাস না পেয়ে ফিরে আসতে হয়। পরদিন সেহরির পর আবার যাত্রা শুরু করেন তিনি। তবে কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতেই ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে বলে জানান।

এদিকে উত্তরবঙ্গগামী বাসগুলো সময়মতো ফিরে না আসায় যানবাহনের সংকট আরও বেড়েছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যানজটের কারণে অনেক বাস নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেনি, ফলে ফিরতেও দেরি হচ্ছে।

গাজীপুর সড়ক পরিবহন মালিক সমিতির এক কর্মকর্তা জানান, সন্ধ্যায় ছেড়ে যাওয়া বাসগুলো সকালে গন্তব্যে পৌঁছেছে। তাই দুপুরের আগে সেগুলো আবার ঢাকামুখী হতে পারছে না। এতে সাময়িকভাবে পরিবহনের সংখ্যা কমে গেছে, তবে দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, চন্দ্রা এলাকায় অনেক বাস যাত্রী তোলার জন্য সড়কের একটি লেন দখল করে দাঁড়িয়ে থাকে, যার ফলে যানজট আরও বাড়ছে।

গাজীপুর শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পোশাক কারখানাগুলোর ধাপে ধাপে ছুটি শুরু হওয়ায় আগের তুলনায় যানজট কিছুটা কমেছে। আজও উল্লেখযোগ্য সংখ্যক কারখানা ছুটি ঘোষণা করবে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টির কারণে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

অন্যদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আগের রাতের বৃষ্টিজনিত যানজট ভোরের আগেই কেটে যায়।

তবে বৃষ্টি ও যানবাহনের স্বল্পতার সুযোগে কিছু পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কয়েকটি পরিবহনকে জরিমানা করা হলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

ঈদযাত্রায় দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। স্থানীয় বাস ও অটোরিকশাগুলোও বেশি ভাড়া নিচ্ছে বলে জানিয়েছেন অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০