ABN BANGLA TV
২ এপ্রিল ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রিতে ফিফার জটিলতা”।

বিশ্বকাপের শেষ ধাপের টিকিট বিক্রিতে ফিফার জটিলতা।

স্পোর্টস ডেস্ক:

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ৪৮টি দল চূড়ান্ত হওয়ায় ফিফা টিকিটের চূড়ান্ত ধাপ ঘোষণা করেছে। তবে টিকিট বিক্রিতে কারিগরি জটিলতার কারণে ফিফা বিপাকে পড়েছে এবং ফুটবলপ্রেমীদের দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া, কোন ম্যাচে কোন ক্যাটাগরির টিকিট কত মূল্যে পাওয়া যাবে, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি।

বার্তাসংস্থা এপি জানিয়েছে, ফিফার ‘শেষ মুহূর্তের বিক্রয় পর্ব’-এ ক্লিক করার পর সমর্থকদের একটি অংশকে ‘পিএমএ লেট কোয়ালিফায়ার সাপোর্টার্স সেলস ফেজ’-এ নিয়ে যাওয়া হয়। যদিও এটি মূলত বিশ্বকাপ নিশ্চিত হওয়া ছয়টি দেশের ভক্তদের জন্য তৈরি হয়েছিল, সমর্থকদের ভিন্ন পর্বে পাঠানোর ব্যাখ্যা ফিফা দিতে পারেনি। পরে তারা জানিয়েছে, লিংক ঠিকমতো কাজ করছে।

ফিফা জানিয়েছে, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপের মোট ১০৪ ম্যাচের অবিক্রিত সব টিকিটের তথ্য এখন দেওয়া হবে না। অতিরিক্ত টিকিট পর্যায়ক্রমে ছাড়া হবে। বর্তমানে টিকিট বিক্রির পঞ্চম ও চূড়ান্ত ধাপ চলছে। এর আগে ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ভিসা প্রি-সেল ড্র, ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আর্লি টিকিট ড্র, ১১ ডিসেম্বর থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত র‍্যান্ডম সিলেকশন ড্র এবং ফেব্রুয়ারির শেষদিকে একটি অনির্ধারিত ৪৮-ঘণ্টার ধাপে টিকিট বিক্রি করা হয়।

বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত কেনা যাবে চূড়ান্ত ধাপের টিকিট। এই পর্বে প্রথমবারের মতো কোনো ক্যাটাগরিতে টিকিটের জন্য অনুরোধ করার পরিবর্তে একটি নির্দিষ্ট আসন কেনা যাবে। এবারের মেগা টুর্নামেন্টের টিকিটে ডায়মানিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ফলে ম্যাচ অনুসারে একই ভেন্যুতে বিভিন্ন ক্যাটাগরির টিকিটমূল্যে পার্থক্য থাকছে। ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল। ওই সময় বলা হয়– টিকিটের দাম ১৪০ ডলার থেকে ৮৬৮০ ডলার পর্যন্ত নির্ধারিত হয়েছে। তবে সমালোচনার মুখে তারা প্রতিযোগী দেশগুলোর একনিষ্ঠ সমর্থকদের জন্য ৬০ ডলার থেকে মূল্য নির্ধারণের কথা জানায়। ম্যাচপ্রতি প্রতিটি দল এমন টিকিট পাবে ৪০০-৭০০টির মতো।

গত মঙ্গলবার ও বুধবার মিলিয়ে সম্পন্ন হয়েছে বিশ্বকাপে জায়গা নিশ্চিতের শেষ সুযোগ প্লে-অফ পর্ব। দু’দিনে বিশ্বকাপের মূলপর্বে খেলা চূড়ান্ত হয়েছে ৬ দলের। মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ থেকে বিশ্বকাপে উঠেছে বসনিয়া-হার্জেগোভিনা, চেক রিপাবলিক, তুরস্ক, সুইডেন ও ডিআর কঙ্গো। এ ছাড়া আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালের পর বলিভিয়ার হৃদয় ভেঙে সেই দলে যোগ দিলো ইরাক। বিশ্বকাপ খেলার দৌড় থেকে বাদ পড়া সবচেয়ে বড় নামটি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির। এ নিয়ে টানা তিন আসরে তারা বিশ্বকাপে উঠতে ব্যর্থ হলো।

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে উল্লেখ করেছিলেন, টিকিটের চাহিদা যেন ‘একসঙ্গে ১,০০০ বছরের বিশ্বকাপের সমান’। এ ছাড়া আসন্ন মেগা ইভেন্টের ১০৪ ম্যাচের সবকটিই হাউসফুল হবে বলে প্রত্যাশা তার। যদিও আসন্ন টুর্নামেন্টের টিকিটমূল্য নির্ধারণ নীতির কারণে ফিফা সমালোচনার মুখে পড়েছে। এমনকি তাদের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনে অভিযোগ দায়ের করেছে ইউরোপের ফুটবল ভক্তদের সংগঠন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০