ABN BANGLA TV
২২ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বিনিয়োগ বিতর্কের জেরে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী”।

বিনিয়োগ বিতর্কের জেরে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী।

আন্তর্জাতিক ডেস্ক:

বিনিয়োগসংক্রান্ত বিতর্কের জেরে দায়িত্ব নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং। বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের পদ ছাড়ার ঘোষণা দেন।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করে গুরুং লিখেছেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এবং দায়িত্বে থেকে কোনো ধরনের প্রভাব বা স্বার্থের সংঘাত সৃষ্টি না হোক— সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, শেয়ারবাজারে বিনিয়োগসহ তার বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে জনমনে যে প্রশ্ন উঠেছে, সেগুলোকে তিনি গুরুত্বের সঙ্গে দেখছেন। গুরুং বলেন, পদ নয়— নৈতিকতা ও জনআস্থাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলমান ‘জেন জি’ আন্দোলনের কথাও উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলন স্বচ্ছতা, সুশাসন ও জবাবদিহিতার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।

গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া ‘জেন জি’ আন্দোলনের অন্যতম নেতৃত্বে ছিলেন গুরুং। এই আন্দোলনের পর কেপি শর্মা অলি সরকারের পতন ঘটে এবং ছয় মাস পর অনুষ্ঠিত নির্বাচনে বালেন্দ্র শাহ নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি ক্ষমতায় আসে। পরে ২৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন গুরুং।

তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তার অতীত কর্মকাণ্ড নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে ‘জেন জি’ আন্দোলনে তার সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন ওঠে, কারণ তিনি মিলেনিয়াল প্রজন্মের হলেও আন্দোলনটি মূলত তরুণ ‘জেন জি’দের নেতৃত্বে গড়ে ওঠে।

এদিকে, দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি মানি লন্ডারিংয়ের অভিযোগে ব্যবসায়ী দীপক ভাটকে গ্রেপ্তার করে নেপালের পুলিশ। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে গুরুংয়ের সঙ্গে ওই ব্যবসায়ীর সম্পর্ক এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের বিষয় সামনে আসে, যা বিতর্ক আরও বাড়িয়ে তোলে।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই গুরুং কঠোর অবস্থান নেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে গ্রেপ্তারের নির্দেশ দেন। ২৮ মার্চ ভোরে তাদের আটক করা হলেও পরে তারা মুক্তি পান। পুলিশ জানায়, ‘জেন জি’ আন্দোলনের সময় অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগে গঠিত তদন্ত কমিশনের সুপারিশেই এ গ্রেপ্তার করা হয়েছিল।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গঠিত নতুন সরকারের জন্য গুরুংয়ের পদত্যাগ একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য হিন্দু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০