
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাঁশখালী পৌরসভা বিএনপির আহবায়ক আলহাজ্ব রাসেল ইকবাল মিয়া’র নেতৃত্বে ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন এর সঞ্চালনায় মিয়ার বাজারস্থ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এই দোয়া মাহফিলে একই সঙ্গে ৭১ এর মহান মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদগণ, ৯০ এর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া করা হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর জাকির হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব এস এম শহীদ, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব নুর মোহাম্মদ, বিএনপি নেতা, মোস্তাফিজুর রহমান, নুর হোসেন, ফারুক, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক আবু বক্কর, জাকের হোসেন, ফোরকান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল আল মুবিন, পৌরসভা ওলামা দলের যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, যুগ্ম আহবায়ক মোস্তফা, হাজী মোহাম্মদ আলী, পৌর যুবদল নেতা আইয়ুব আলী, আলাউদ্দিন বাচ্চু, হামিদ, নাহিদুল ইসলাম, ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য শেখ নেজাম উদ্দীন চৌধুরী, হারুন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের ১নং ওয়ার্ড সভাপতি আমির হোসেন কোম্পানি, ৫নং ওয়ার্ড সভাপতি ফাহিম, যুগ্ম আহবায়ক জুনাইন, পৌরসভা ছাত্রদল নেতা জাকের, রাশেদ, সাইফুল, জাহেদ, জুবায়ের (১), জুবায়ের (২), নেজাম, সাকের, জিসান, ফাহিমসহ পৌরসভা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মৎস্যজীবী দল, শ্রমিকদলের অসংখ্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন