
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)।
১৯ জুলাই (শনিবার) সকাল ১১.৩০ ঘটিকায় বান্দরবান মুক্ত মঞ্চের সম্মুখে এ মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন- শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাজীবন দেশের কল্যাণের জন্য কাজ করেছেন। দেশের মানুষকে স্বাধীনতার ঘোষনা দিয়েছেন। আজ তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও তার ছবির অবমাননা করা হয়েছে।
বক্তারা আরও বলেন- বিগত ১৭ বছর ফাসিসদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে তারেক রহমানের ভুমিকা ছিল অপরসীম। মানববন্ধনে বক্তারা উক্ত ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আগামীতে কোন অপপ্রচার ও ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস) এর জেলা সভাপতি এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী বলেন – ২৪ এর গণঅভ্যুত্থানে ফসিসের পতন ঘটে, তাহারা বিচার বিভাগ থেকে শুরু করে সকল ক্ষেত্রে স্বাধীনতা খর্ব করেছে, মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার হারিয়ে ফেলেছিল।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার জেলার সচিব মোঃ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক- মোঃ বেলাল, জেলা ও উপজেলা (জাসাস) এর নেত্রীবৃন্দ।
মন্তব্য করুন