ABN BANGLA TV
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বাহারচরা ইউনিয়ন-এ ইউপি সদস্যের দোকানে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ৭ লাখ টাকা”।

মোঃ ওসমান গনি

চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাহারচরা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির উদ্দীন বাবুর ব্যবসায়িক প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চোরচক্র গভীর রাতে হানা দিয়ে বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ২টা থেকে ভোর ৫টার মধ্যে একদল চোর দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, নগদ অর্থসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে বাহারচরা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জামাল জানান, সকালে ডিএসবি’র মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করে। তিনি বলেন, “ঘটনাটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে আমরা ধারণা করছি। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে স্থানীয়দের সহযোগিতা কামনা করছি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০