
বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নের চাপাছড়ি গ্রামে অবস্থিত ৩৩নং চাঁপাছড়ি রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই স্কুলটি দুই শিফটে চলে। সর্বমোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৮৩ জন। এই স্কুলটি একদম গ্রামের ভিতরে হওয়ার ও আশে পাশে বেশ কয়েকটি মাদ্রাসা থাকার দরুন ছাত্র ছাত্রী তুলনামূলকভাবে কম হলেও লেখাপড়া, খেলেধুলার দিক থেকে কোনো অংশে কম নই, প্রত্যেকটি বিষয়ে সমান তালে এগিয়ে যাচ্ছে এই স্কুল। এই বিষয়ে স্কুলের সনামধন্য প্রধান শিক্ষক শেখর ধর বলেন, আমি সর্বপ্রথম এই এলাকার আমার ছাত্র ছাত্রীর অভিভাবকদের ধন্যবাদ দিচ্ছি কারনে ওনারা এই স্কুল বাচ্চাদের ভর্তি করিয়ে আমাদের লেখা পড়ার করানোর সুযোগ করে দিচ্ছেন তার সাথে সাথে আরো বলতে চাই আমাদের স্কুলের বৈশিষ্ট্য হলো, আমরা শুধু পুঁথিগত শিক্ষাই দেয় না, বরং শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশেও গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আমাদের স্কুলে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষকরা শিক্ষা প্রদান করেন এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে উৎসাহিত করেন।
শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ সম্পর্কে ধারণা দেওয়া হয়, শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধ শেখানো হয়, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।
আমাদের স্কুল প্রাঙ্গণটি খুবই সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে যার দরুন আধুনিক সুবিধা সম্পন্ন স্কুল ভবন শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হয়। তার সাথে সাথে সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশের সুযোগ করে দেওয়া হয়। এই স্কুলে প্রধান শিক্ষক শেখর ধরসহ মোট ছয়জন দক্ষ শিক্ষক রয়েছেন, জান্নাতুল নঈম, কোহিনূর বেগম, শাহনাজ শারমিন, আফরিন সোলতানা ও সাঈদা জাহান।
মন্তব্য করুন