ABN BANGLA TV
১৭ নভেম্বর ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান ৩০০ নং আসনে জাবেদ রেজা’র মনোনয়নের দাবীতে বিএনপির পাহাড়ি-বাঙালি নেতাকর্মীদের পদযাত্রা কর্মসূচি।

বান্দরবান ৩০০ নং আসনে জাবেদ রেজা’র মনোনয়নের দাবীতে বিএনপির পাহাড়ি-বাঙালি নেতাকর্মীদের পদযাত্রা কর্মসূচি।

 

বান্দরবান প্রতিনিধি, ১৭ নভেম্বর ২০২৫

বান্দরবান ৩০০নং আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো: জাবেদ রেজা’কে ধানের শীষের মনোনয়নের দাবীতে পাহাড়ি বাঙালি জাতী ধর্ম বর্নের বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পদযাত্রা কর্মসূচি পালন করেছে।
আজ সোমবার সকালে বান্দরবান জেলা শহরের স্টেডিয়াম এলাকা থেকে বিভিন্ন জাতী ধর্ম বর্নের হাজার হাজার বিএনপি নেতাকর্মী ব্যানার ফেস্টুন হাতে নিয়ে জাবেদ রেজার পক্ষে
স্লোগান দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। পদযাত্রা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরআগে জেলার সাতটি উপজেলা ও ৩৪টি ইউনিয়ন থেকে হাজার হাজার পাহাড়ি বাঙালি জড়ো হয় পদযাত্রা কর্মসূচীস্থলে।
পরে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব খান, মারমা জনগোষ্ঠীর নেত্রী সাই সাই নু তেতো মারমা, সনাতন ধর্মাবলম্বীর নেত্রী পম্পি দাস, জিয়া মঞ্চের সভাপতি মুসা হাওলাদার প্রমুখ।
পদযাত্রা কর্মসূচিতে বক্তাদের দাবী, পাহাড়ে পাহাড়ী-বাঙালীর সুখে দুখে পাশে দাড়াতে অসাম্প্রদায়িক ও তারুণ্যের একজন নেতা দরকার। বিএনপির প্রাথমিক মনোনীত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় সাচিং প্রু জেরী বাবুকে সম্মানজনক পদে রেখে তারুণ্যের অহংকার পার্বত্যবাসীর প্রিয়নেতা জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক সফল মেয়র মো: জাবেদ রেজা’কে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হোক। ৩০০ নং আসনে পাহাড়ী বাঙালী সর্বস্তরের বান্দরবানবাসীর দাবী একটাই। পার্বত্য জনপদের মানুষজন পাহাড়ি বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে জাবেদ রেজার পক্ষে মাঠে নেমেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’সহ বিএনপির হাই কমান্ড জনগনের দাবীকে মূল্যায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০