ABN BANGLA TV
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর বিজয়— ভোটার উপস্থিতি কম, ‘না ভোট’ বেশি।

বান্দরবান-৩০০ আসনে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর বিজয়— ভোটার উপস্থিতি কম, ‘না ভোট’ বেশি।

 

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান-৩০০ নম্বর আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাচিংপ্রু জেরী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল সূত্রে জানা গেছে, এই আসনে মোট বৈধ ভোট পড়েছে ৮ হাজার ৭২৪টি। এর মধ্যে বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী পেয়েছেন সর্বোচ্চ ৮ হাজার ২৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের শাপশা কলি প্রতীকের প্রার্থী আবু সাঈদ মোঃ সুজা উদ্দিন পেয়েছেন ৩১৬ ভোট।
অন্যদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ পেয়েছেন ৯৫ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ পেয়েছেন ৫৯ ভোট।
নির্বাচনে মোট ভোট পড়েছে ৯ হাজার ৯৮টি। এর মধ্যে বাতিল হয়েছে ৩৭৪টি ভোট। এছাড়া ‘হ্যাঁ’ ভোটের পক্ষে পড়েছে ২ হাজার ৬৮০টি এবং ‘না’ ভোট পড়েছে ৪ হাজার ৭৫৪টি।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও এই উপজেলায় ফলাফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন বিএনপি প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাহাড়ি এলাকার সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা, দলীয় সাংগঠনিক শক্তি এবং স্থানীয় ভোটারদের অবস্থান ফলাফলে প্রভাব ফেলেছে।
নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেছেন।
ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০