ABN BANGLA TV
১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান ৩০০নং আসনে এনসিপির শাপলা কলি পদপ্রার্থী মংসা প্রু (চৌধুরী)।

বান্দরবান ৩০০নং আসনে এনসিপির শাপলা কলি পদপ্রার্থী মংসা প্রু (চৌধুরী)।

 

বান্দরবান প্রতিনিধি: সুকেল তঞ্চঙ্গ্যা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মনোনয়ন পেলেন মংসা প্রু চৌধুরী।

আজ: ১০ ডিসেম্বর (বুধবার) সকাল ১১:০০টায় রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১২৫টি প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। প্রার্থী ঘোষণার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টি বান্দরবান জেলার আহ্বায়ক মংসা প্রু চৌধুরী।

জাতীয় নাগরিক পার্টি -র ঘোষিত তালিকায় বান্দরবান ৩০০নং আসনে মনোনয়ন পেয়েছেন মংসা প্রু চৌধুরী। মনোনয়ন পাওয়ার পর তিনি জেলা সদরের প্রধান প্রধান সড়কে রিকশায় করে শোভাযাত্রা করেন। এ সময় পথে পথে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বান্দরবানবাসী।

এ সময় অনুভূতি জানাতে গিয়ে মংসা প্রু চৌধুরী বলেন, বান্দরবান প্রতিটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নবঞ্চনার কথা মাথায় রেখে আমি এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছি। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে বান্দরবানের প্রতিটি এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমার লক্ষ্য। এবং আমার প্রতি বিশ্বাস রেখে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে টা পালনে সম্মান ও নিষ্ঠার সঙ্গে আমি বদ্ধপরিকর।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনগণের অধিকার ও নাগরিক স্বার্থে রাজনীতি করে। জনগণের সমর্থনে যদি আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে বান্দরবান জেলার উপজেলা ও ইউনিয়নের প্রতিটি এলাকায় সমন্বিত উন্নয়ন বাস্তবায়নে আমি আমার সর্বোচ্চ টুকু দিয়ে কাজ করবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০