ABN BANGLA TV
২ জুন ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান সদর উপজেলায় টানা অতিবৃষ্টির ফলে পাহাড় ধ্বসের ঝুঁকিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাঠে নেমেছে।

বান্দরবান সদর উপজেলায় টানা অতিবৃষ্টির ফলে পাহাড় ধ্বসের ঝুঁকিতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাঠে নেমেছে।

 

বান্দরবান জেলা প্রতিনিধি

 

বান্দরবান জেলার সদর উপজেলায় টানা অতিবৃষ্টির ফলে পাহাড় ধ্বসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে মাঠে নেমেছে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভিডিপি সদস্যগণ। তাদের উদ্যোগে এলাকায় মাইকিং করে জনগণকে পাহাড় ধ্বসের আশঙ্কা সম্পর্কে সতর্ক করা হয় এবং নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করা হয়।

অদ্য ০১/০৬/০২০২৫ খ্রি. তারিখে পাহাড়ের পাদদেশে বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থানকারী মানুষদের সচেতন করতে লামা উপজেলার উপজেলা প্রশিক্ষক হিরু-এর নেতৃত্বে ভিডিপি সদস্যগণ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে বলেন।

সদর উপজেলার বালাঘাটা, লেমুঝিরি মুসলিমপাড়া, এবং ফজল আলী পাড়া মুখ এলাকায় ওয়ার্ড দলনেতা আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৫ জন ভিডিপি সদস্যের ৩টি টিম অতিবৃষ্টিতে পাহাড় ধ্বস হতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য মাইকিং করে সচেতনতামূলক অভিযান পরিচালনা করেন এবং আশ্রয় কেন্দ্রে যেতে সহযোগিতা করেন।

টানা বৃষ্টিপাতে বান্দরবানের সাংগু ও মাতামুহুরি নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটছে এবং সড়কপথ পানিতে তলিয়ে যাওয়ায় অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে পুরো জেলায়।

পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। দুর্যোগের এই সময়ে ভিডিপি সদস্যদের এমন সক্রিয় ভূমিকা জনসাধারণের নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০