
বান্দরবান শহরে রাতের আঁধারে বিএনপির অফিস ভাঙচুর। জ্বালিয়ে দেওয়া হয় ব্যানার। ক্ষুব্ধ নেতাকর্মীরা। অভিযোগের তীর আওয়ামীলীগ, যুবলীগ, ও সেচ্ছাসেবক লীগের দিকে।
বান্দরবান পৌরসভার কালাঘাটা ৩ নং ওয়ার্ড বিএনপি অফিস ভাঙচুর ও আসবাবপত্র লুট করেছে আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী গংদের নেতৃত্বে কালাঘাটা বিএনপি অফিস ভাংচুর বলে সন্দেহ করা হচ্ছে কালাঘাটা বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ। আরো অভিযোগ করেন আওয়ামী লীগের নেতা ও সাবেক কমিশনার অজিত দাশের নেতৃত্বে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। আর ও জানান গত রাত ৩ ঘটিকার সময় জয় বাংলা জয় বাংলা স্লোগান দিয়ে অফিস ভাঙচুর ও অফিসের মালামাল লুট করেছে এবং কালাঘাটার মোরে বিএনপির বড় বড় ব্যানার ছিঁড়ে ফেলে দেয় এবং এ ব্যানার গুলো আগুনের জ্বালিয়ে দেয়। এবং বিভিন্ন ওয়ালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান লিখেন আরো লিখেন শেখ হাসিনার সরকার বারবার দরকার এভাবে রাতের আধারে বিভিন্ন ওয়ালে লিখে যান। বান্দরবান কালাঘাটাই আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে অফিস ভাঙচুর করে তখন পার্শ্ববর্তী লোকজনরা বিএনপি’র নেতাকর্মীদের ফোনে বিষয়টি জানান তখন বিএনপির নেতারা প্রশাসনকে অবগত করেন তখন সাথে সাথে বান্দরবান সদর থানা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। এসময় আরো উপস্থিত ছিলেন কালাঘাটা এলাকার বিএনপি নেতারাও এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সকালে ভাঙচুরের ঘটনা বিষয়টি তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর বিএনপি সদস্য সচিব শফিউল্লাহ শফি উপস্থিত হন এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান ও স্থানীয় বিএনপি নেতারাও এ বিষয়ে খুব প্রকাশ করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি করেন ঘটনাটি সত্যতা নিশ্চিত করে আইনগত ব্যবস্থা যেন নেওয়া হয়।
মন্তব্য করুন