
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানের ৩০০ নং আসনে বিএনপির প্রচারণা জোরদার হয়েছে। এর অংশ হিসেবে লামা ও আলীকদম উপজেলায় দিনব্যাপী পথসভা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরি।
গত শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ফাইতং, গজালিয়া, লামা সদর, রূপসীপাড়া, লামা পৌরসভা এবং আলীকদম উপজেলার প্রত্যন্ত এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। প্রতিটি পথসভায় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি উন্নয়ন, শান্তি, গণতন্ত্র ও জনঅধিকার পুনরুদ্ধারের বিভিন্ন দিক তুলে ধরেন।
দিনব্যাপী এসব পথসভায় অংশ নেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমু,
আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক লামা উপজেলা চেয়ারম্যান থোয়ানু অং চৌধুরী,
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের, লামা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন রফিক,
লামা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বাহার, লামা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃজাকের,
লামা উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম,এবং বিএনপি ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মী।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি বলেন,“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই আমরা মাঠে নেমেছি। জনগণ ধানের শীষে ভোট দিতে প্রস্তুত। বান্দরবানবাসী এ আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি উপহার হিসেবে সমর্পণ করবে, এমনটাই আমাদের দৃঢ় বিশ্বাস।”
তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ন্যায়বিচারের দাবি বাস্তবায়নে বিএনপি মাঠে আছে এবং থাকবে।
পথসভা শেষে নেতাকর্মীরা নির্বাচনী মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন