ABN BANGLA TV
৩ জুন ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান লামায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন।

বান্দরবান লামায় সাংবাদিককে হত্যার হুমকি, থানায় অভিযোগ ও সংবাদ সম্মেলন।

বান্দরবান বিশেষ প্রতিনিধ

 

লামা, বান্দরবান, ০৩ জুন ২০২৫ লামা উপজেলায় দৈনিক নববাণী পত্রিকার প্রতিনিধি ও লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজান কে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার লামা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে সুজন লামা থানায় একটি অভিযোগও দায়ের করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগকারী চৌধুরী মোহাম্মদ সুজন বিস্তারিত বর্ণনা দেন। তিনি জানান, গত ২ মে সোমবার রাত ৯টার দিকে লামা বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা আতা এলাহীর নেতৃত্বে একটি টিম লামা পৌরসভার লাইনঝিরি পয়েন্টে অবস্থিত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির অফিসের সামনের রাস্তা থেকে একটি কাঠ বোঝাই ট্রাক জব্দ করে।

সুজান ও তার সহকর্মী কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে পৌঁছালে তারা দেখতে পান, লামা উপজেলা কৃষক দলের সদস্য সচিব আমির হোসেন, লামা উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, যুবদল নেতা মনিরুল ইসলাম, আসাদুল ইসলাম, ইমাম হোসেন মজুমদার, মাসুদ রানা সহ ১০/১২ জনের একটি দল বন কর্মকর্তা আতা এলাহীকে গালিগালাজ, হুমকি প্রদান ও মারধরের চেষ্টা করছে এবং উচ্ছৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে।

সাংবাদিকরা এই ঘটনা ভিডিও ধারণ করতে গেলে উক্ত দলটি তাদের দিকে তেড়ে আসে। তারা সাংবাদিকদের মারধর করার চেষ্টা করে এবং চৌধুরী মোহাম্মদ সুজনের সংবাদ কাজে ব্যাবহৃত মোবাইল কেড় নিয়ে সরাসরি হত্যার হুমকি দেয়।

এমন ভয়াবহ ঘটনার প্রতিবাদে এবং নিজের নিরাপত্তার জন্য চৌধুরী মোহাম্মদ সুজন লামা থানায় আনুষ্ঠানিক ভাবে এক অভিযোগ দায়ের করেন। পাশাপাশি, ঘটনার তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি করে লামা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, অভিযোগটি আজ মঙ্গলবার লামা থানায় দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করা হবে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

স্থানীয় সাংবাদিক সম্প্রদায় ও সুশীল সমাজ ঘটনাটিকে গভীর উদ্বেগের সাথে দেখছেন এবং হুমকিদাতাদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০