
দেশের প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় বান্দরবানের লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দিপেন দেওয়ান।
আজ: ১০ই মার্চ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় বান্দরবান লামা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কার্যক্রম এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দিপেন দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান, বান্দরবান জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মুহুরী, বান্দরবান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এবং সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রীনী সহ সরকারি বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা পাহাড়ের প্রতিটি ঘরে ঘরে সরকারি সুবিধা পৌঁছে দিচ্ছি। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে এখন থেকে নিম্ন আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে চাল, ডাল ও তেল কিনতে পারবেন। পার্বত্য অঞ্চলের কোনো মানুষ আর খাদ্যের অভাবে কষ্ট পাবে না।
সরকারি এই মহতী উদ্যোগের ফলে স্থানীয় বাজারগুলোতে পণ্যের দাম স্থিতিশীল থাকবে এবং সাধারণ মানুষ বিশেষ সুবিধা পাবেন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
মন্তব্য করুন