
বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৪ জানুয়ারি বুধবার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় অবস্থিত দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়।
যৌথভাবে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন লামা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ রেজাউল করিম।
অভিযানকালে আব্দুল্লাহ আল আরাফাতের মালিকানাধীন SBM ব্রিকস এবং করিমুল মোস্তফা স্বপনের মালিকানাধীন TMB ব্রিকস নামক দুইটি ইটভাটা পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ব্যতীত পরিচালিত হওয়ায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ধারা ৫(১) ও ১৫(১) অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়।
আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক এসবিএম ব্রিকসকে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা ও টিএমবি ব্রিকসকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায়
করা হয়।
মন্তব্য করুন