ABN BANGLA TV
১৭ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান রিজিয়ন সদর দপ্তর পরিদর্শনে জিডিএস বিভাগের শিক্ষার্থীরা”।

বান্দরবান রিজিয়ন সদর দপ্তর পরিদর্শনে জিডিএস বিভাগের শিক্ষার্থীরা।

মো. আরিফ, বান্দরবান প্রতিনিধি;

শিক্ষা সফর ও মাঠভিত্তিক বাস্তব অভিজ্ঞতা অর্জনের অংশ হিসেবে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের একদল শিক্ষার্থী বান্দরবান রিজিয়ন সদর দপ্তর পরিদর্শন করেছেন।

আজ রবিবার(১৭ মে) অনুষ্ঠিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা রিজিয়ন সদর দপ্তরের কার্যক্রম, দায়িত্ব ও প্রশাসনিক পরিচালনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করেন।

বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান শাহ মুহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল স্যারের মাধ্যমে এই প্রোগ্রামের আয়োজন সম্ভব হয়। সফর উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সেমিনারে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাকিব ইবনে রেজওয়ান, ব্রিগেড মেজর সোহেল আহমেদ, জিএসও ক্যাপ্টেন সামিউল ইসলাম, জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মো. সাহাদাত হোসেন এবং নাকিবুল ইসলাম চৌধুরী।

সফরের অংশ হিসেবে ব্রিগেড মেজর সোহেল আহমেদের সঞ্চালনায় একটি প্রাণবন্ত ও ফলপ্রসূ ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সেনাবাহিনীর প্রশাসনিক কার্যক্রম, দায়িত্ববোধ, নেতৃত্ব ও শৃঙ্খলাভিত্তিক কর্মকৌশল সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধ হয়।

সংশ্লিষ্টরা জানান, এ ধরনের শিক্ষা সফর শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শৃঙ্খলাবদ্ধ প্রাতিষ্ঠানিক পরিবেশ সম্পর্কে ধারণা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অনুপ্রাণিত হবেন।

পরিদর্শন শেষে জিডিএস বিভাগ,বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের আন্তরিক আতিথেয়তা ও সুন্দর আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এ সময় শিক্ষার্থীদের সফল ও তথ্যবহুল শিক্ষা সফরের শুভকামনাও জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০