ABN BANGLA TV
৮ জুন ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত”।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত।

মো: আরিফ বান্দরবান প্রতিনিধি;

দেশীয় ফলের প্রতি আগ্রহ বৃদ্ধি, পুষ্টি বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘মৌসুমি ফল উৎসব-২০২৬।

সোমবার (৮ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়। দেশের বিভিন্ন মৌসুমি ফলের বর্ণিল সমাহারে সাজানো উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মুগ্ধ করে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিডিএস বিভাগের শিক্ষার্থী চন্দ্রিমা বড়ুয়া ও মিয়াদ মারজান।

উৎসবে আম, কাঁঠাল, লিচু, আনারস, পেঁপেসহ বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন করা হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট সদস্য ডা. অং চালু। বিশেষ অতিথি ছিলেন , বান্দরবান পরিবার পরিকল্পনা উপপরিচালক ডা. লেনিন তালুকদার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেএসআই-এর ম্যানেজার ডা. সুমথ ম্রো।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক,জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান, প্রভাষক মো. সাহাদাত হোসেন, নাকিবুল ইসলাম চৌধুরী, কম্পিউটার সাইন্সের কো-অর্ডিনেটর মোহাম্মদ আমীর সাদাত, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর সোহরাব হোসেন, এইচ টি এমের কো-অর্ডিনেটর উম্মে শিয়ামী শাহতাজ, প্রভাষক স্বরাজ কুমার শর্মা, উদ্বভ কুন্ডুসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, দেশীয় ফলের পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে।

দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণকারীরা বিভিন্ন মৌসুমি ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি দেশীয় ফলের বৈচিত্র্য, পুষ্টিমান ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে জানার সুযোগ পান।

অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগের “Area Studies” কোর্সের আন্ডারে পোস্টার প্রেজেন্টেশন হয় ও বেস্ট পোস্টার প্রেজেন্টারকে ক্রেস্ট ও অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

এ ছাড়া বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস) ক্লাবের উদ্যোগে ফলোৎসব উপলক্ষে ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়, যা পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০