ABN BANGLA TV
১৭ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়।

মো. আরিফ বান্দরবান প্রতিনিধি;

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল বান্দরবান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় অংশ নিয়েছে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় উচ্চশিক্ষার মানোন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদার, আঞ্চলিক সমন্বয় (রিজিওনাল কো-অপারেশন) এবং Erasmus Mundus Programme-এর আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য স্কলারশিপ ও বিনিময় কর্মসূচির সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন টু বাংলাদেশ-এর পলিটিক্যাল অফিসার সেবাস্টিয়ান রিগার-ব্রাউন, হিউম্যান ক্যাপিটাল টিম লিডার জুরাতে স্মালস্কিতে মেরভিল, প্রোগ্রাম ম্যানেজার জুই চাকমা এবং প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভূঁইয়া।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহিবুল্লাহ সিদ্দিকী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, প্রক্টর হাসান মাহমুদ, ছাত্র উপদেষ্টা মুহাম্মদ ওয়াহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের সমন্বয়কারী মো. তহীদুল ইসলাম মাছুম।

মতবিনিময় সভায় শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং বৈশ্বিক উচ্চশিক্ষা নেটওয়ার্কের সঙ্গে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি বৈশ্বিক শিক্ষা বিনিময়, গবেষণা সহযোগিতা ও একাডেমিক অংশীদারিত্ব সম্প্রসারণে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ইউরোপীয় ইউনিয়নের এ সফর বান্দরবান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ এবং বৈশ্বিক উচ্চশিক্ষা অঙ্গনে প্রতিষ্ঠানটির অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০