ABN BANGLA TV
১৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা পরিদর্শন করলেন ট্রাস্ট চেয়ারম্যান”।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্প্রিং সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা পরিদর্শন করলেন ট্রাস্ট চেয়ারম্যান।

মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্মদ সুলতান উদ্দিন ইকবাল, পিএইচডি, বীর প্রতীক (অব.)।

সোমবার (১৫ জুন) তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা হল পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, স্বচ্ছতা এবং প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, পরীক্ষা পরিচালনার কার্যক্রম এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তাদের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুক, ফিন্যান্স ডিরেক্টর চিং চি প্রু সুকি এবং জিডিএস বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান।

পরীক্ষা হল পরিদর্শন শেষে ট্রাস্ট চেয়ারম্যান পরীক্ষা পরিচালনা ব্যবস্থার সার্বিক মান, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন শৃঙ্খলাপূর্ণ পরিবেশ শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, দায়িত্ববোধ এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে বলে তিনি আশাবাদী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের জন্য অনুকূল ও সুষ্ঠু পরীক্ষা পরিবেশ বজায় রাখা এবং সর্বোচ্চ একাডেমিক সহায়তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০