ABN BANGLA TV
১৪ জুন ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান বিশ্ববিদ্যালয় ও WESHDA-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর”।

বান্দরবান বিশ্ববিদ্যালয় ও WESHDA-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর।

মো.আরিফ, বান্দরবান প্রতিনিধি;

শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বান্দরবান বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) WESHDA-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শাহ আলম এবং WESHDA-এর নির্বাহী পরিচালক ডা. শেখ মো. মারফুল হক।

সমঝোতা স্মারকের আওতায় কমিউনিটি ডেভেলপমেন্ট, গবেষণা কার্যক্রম, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সঙ্গে যৌথ একাডেমিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে উভয় প্রতিষ্ঠানের এ সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টি. এ. এম. ওমর ফারুকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, এ সমঝোতা স্মারক বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সংস্থার মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি গবেষণা, সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ গঠনের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০