
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘জুলাই স্মরণ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।
মঙ্গলবার(২৯জুলাই) সকালে বান্দরবান জেলা স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয় । দুপুরের পর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি,(অব.)।
টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের চারটি বিভাগ অংশগ্রহণ করে ইংরেজি, গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (জিডিএস), যৌথভাবে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট (এইচটিএম), এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ।
প্রথম সেমিফাইনালে বিবিএ বিভাগ জিডিএস বিভাগকে হারিয়ে ফাইনালে উঠে। দ্বিতীয় সেমিফাইনালে সিএসই বিভাগ ইংরেজি বিভাগকে পরাজিত করে ফাইনালে জায়গা করে নেয়। চূড়ান্ত ম্যাচে বিবিএ বিভাগ সিএসই বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের শিক্ষার্থী রেংখেং ম্রো ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য মোহাম্মদ ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ফাউন্ডেশন মেম্বার এম আবদুর রহিম। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ জহিরুল হক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো:জাহিদুল ইসলাম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী।
পুরোদিনব্যাপী এ আয়োজনে শিক্ষক- কর্মকর্তা ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং মাঠের খেলোয়াড়দের উৎসাহিত করেন।
মন্তব্য করুন