ABN BANGLA TV
২১ জুলাই ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য ধ্রুবতারা চারা বিতরণ কর্মসূচি।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য ধ্রুবতারা চারা বিতরণ কর্মসূচি।

 

বান্দরবান প্রতিনিধি;

 

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের জন্য ধ্রুবতারা এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়।

সোমবার (২১জুলাই) সকাল সাড়ে১১টায় বান্দরবান বিশ্ববিদ্যালয় কনফারেন্স রুমে ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশন এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি যৌথ উদ্যোগে চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের  চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান।

এসময় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা তথ্য অফিসার মিজানুর রহমান, এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার ড. জহিরুল হক।

এ আয়োজনে সভাপতিত্ব করেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের  কো-অর্ডিনেটর এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি মডারেটর মুহাম্মদ ওয়াহিদুর রহমান। বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি সদস্য রুনলে ম্রো স্বাগত বক্তব্য দিয়ে শুরু করেন এবং বান্দরবান ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনী শুভেচ্ছা বক্তব্য রাখেন।

 

প্রধান অতিথি বন বিভাগ কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান বলেন, বান্দরবান পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ বর্তমানে জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও পরিবেশ দূষণের কারণে বন্যা, পানি সংকট মারাত্মক হুমকির সম্মুখীন। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় জন্য প্রয়োজন সচেতনতা, দায়িত্বশীলতা এবং সম্মিলিত উদ্যোগ।

তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তি পর্যায়ে গাছ লাগানো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, প্রতিটি পরিবারে সদস্য সংখ্যা যদি চারজন হয়, তবে সেই পরিবারে কমপক্ষে চারটি তুলসী গাছ লাগানো উচিত। এতে পরিবেশ যেমন উপকৃত হবে, তেমনি বাসার চারপাশেও স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হবে।

আরও উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেপলভমেন্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল বিষয়ক বিশেষ সহকারী  মো.আরিফ, বান্দরবান জেলা শাখার সভাপতি বর্ধন মারমা, সাধারণ সম্পাদক সাবরিনা সুলতানা জেনী এবং সহ সাধারণ সম্পাদক  রুনলে ম্রো, সাংগঠনিক সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, কোষাধ্যক্ষ সুলিন ত্রিপুরা, প্লানিং প্রজেক্ট সম্পাদক মো.ঈশান, আইসিটি সম্পাদকআব্দুল মোমিনসহ ধ্রুবতারা সংগঠনের সদস্য এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান,ধ্রুবতারা  এবং বান্দরবান বিশ্ববিদ্যালয় এনভায়রনমেন্ট সোসাইটি  যৌথ উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতি চারা রোপন করা হবে আর এর মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় সবুজায়নে ভরপুর হবে পুরো ক্যাম্পাস প্রাঙ্গন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০