
আজ: ১৮ই মার্চ (বুধবার) বিকালে বান্দরবান পৌরসভার ৮ নং ওয়ার্ড হাফেজঘোনা এলাকায় পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুল আলম সাঈদ এর উদ্যোগে ও পৌরসভার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা ৩০০নং আসনের সংসদ সদস্য ও বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক: অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক: আব্দুল মাবুদ, যুগ্ম আহ্বায়ক: সাশৈপ্রু মার্মা, যুগ্ম আহ্বায়ক: নেজাম চৌধুরী, জেলা বিএনপির সদস্য আবু বক্কর, জেলা বিএনপির নেতা নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন, বান্দরবান পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাইদুল আলম সাঈদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাংবাদিকবৃন্দ রা এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিল এবং থাকবে। দেশের এই কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সহযোগিতায় আমরা ৮নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঈদের আনন্দ পৌঁছে দিতে চাই।”
বিতরণকৃত সামগ্রী উপহার হিসেবে প্রতি জনকে শাড়ি ও লুঙ্গি প্রদান করা হয়। পৌসভার পক্ষ থেকে ৬৫ পিস এবং বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক সাইদুল আলম সাঈদ এর ব্যাক্তিগত পক্ষ থেকে ৪৩৫ পিস ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মন্তব্য করুন