ABN BANGLA TV
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

“বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ”।

“বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সহযোগিতায় উন্নয়ন প্রকল্পে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ”।

 

বান্দরবান প্রতিনিধি:

 

পাহাড়ী কন্যা বান্দরবানের সৌন্দর্য বর্ধন ও জনদুর্ভোগ কমাতে প্রতি বছর ইজিবি প্রকল্পের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয় কোটি কোটি টাকা। কিন্তু সেই উন্নয়নের সুফল পাচ্ছেন না পৌরবাসী। অভিযোগ উঠেছে, পৌরসভার আওতাধীন লাংগীপাড়া হাজীপাড়া এলাকায় বান্দরবান পৌরসভার থেকে কাজটি পান ইউটিমং মারমা নামে। ঠিকাদারের কাজটি করছেন মো শফি।

পৌরসভার ৯নং ওয়ার্ড এর লাংগি পাড়া – হাজি পাড়া এলাকায় ইউটিমং এর ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২ কোটি ২৩ লক্ষ ৫৯ হাজার ৫৬৩ টাকার ব্যায়ে নির্মিত এ (ইজিবি) প্রকল্প হাতে পায়।

সরেজমিনে দেখা গেছে, রিটানিং ওয়াল ও কালভার্ট নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে লোকাল পাথর ও বিল্ডিং এর ছাদ ভাঙ্গা ও ব্রিজ ভাঙ্গা দিয়ে। এইভাবেই নিয়মের তোয়াক্কা না করে চালানো হচ্ছে কাজ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন: “আমরা বারবার কাজের মান নিয়ে কথা বলেছি। কিন্তু ঠিকাদাররা আমাদের কথা শোনে না। তারা নিজেদের ইচ্ছেমতো লোকাল পাথর ও বিল্ডিং এর ছাদ ভাঙ্গা ও ব্রিজ ভাঙ্গা দিয়ে ঢালাই কাজ চালাচ্ছে। বৃষ্টি হলে এই রাস্তার চিত্র খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। এমন নামেমাত্র উন্নয়ন করা চেয়ে না করাটাই উত্তম।”

বান্দরবান পৌরসভার নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন: নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া আসার পর থেকে দেখছি বিভিন্ন ঠিকাদারদের অনিয়ম ও দুর্নীতির গোপন রাখতে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকেন। সেই সুবাদে তারা আরো অনিয়ম ও দুর্নীতির দিকে দিনদিন ঝুঁকছেন।

অনুসন্ধানে জানা গেছে: প্রভাবশালী সাবেক পৌর বিএনপির নেতা মো শফি ঠিকাদারের এসব কাজ ক্ষমতার বলে বাগিয়ে নিচ্ছে। কাজ তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলীদের রহস্যজনক নীরবতা দুর্নীতির এই অভিযোগকে আরও পাকাপোক্ত করছে।

চলমান কাজের ঠিকাদার ও পৌর বিএনপির নেতা মোঃ শফিকে মোটো ফোনে লাংগি পাড়ার কাজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যদি এই কাজের কোনো অনিয়ম ও দুর্নীতির সত্যটা পেয়ে থাকেন তাহলে আপনাদের যা মন চাই তাই করুন। এবং তিনি আরো বলেন, এই কাজ আমার নয়-এই‌ বলে তিনি ফোন কেটে দেন।

পৌরসভার ওর্য়াক স্টেন রাহুল দাশ সাংবাদিক দের জানিয়েছেন: মোঃ শফি বিল্ডিং এর ছাদভাঙ্গা ও ব্রিজ ভাঙ্গা এবং লোকাল পাথর এর সাথে মিক্সচার করে রিটার্নিং ওয়াল ও কালভার্টের ঢালাই কাজে ব্যবহার করছেন। আমি বারবার মানা করার পরেও আমার বাধা মানেন না। আমি আমার উধর্তন কর্মকর্তাদের এসব অনিয়মের অভিযোগ জানিয়েছি।

নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া সাংবাদিকদের জানিয়েছেন: এই প্রকল্পের কাজে কোন ধরণের ত্রুটি রাখা হচ্ছে না এবং আমি অনেকবার ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি এবং এই কাজ শতভাগ হচ্ছে।

বান্দরবান পৌরসভার প্রসাশক মোহাম্মদ মাহাবুবউল করিম সাংবাদিক দের জানিয়েছেন: লাংগি পাড়ার এই প্রকল্পের কাজের সাথে যদি ঠিকাদারের অনিয়মের অভিযোগ এবং কেউ যদি এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমি সাথে সাথে আমার প্রশাসনিক ভাবে যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার আমি ব্যবস্থা নেব।

অনেক ক্ষেত্রে কাজ শেষ না করেই বিল তুলে নেওয়ার মতো গুরুতর অভিযোগও পাওয়া গেছে। ফলে দীর্ঘস্থায়ী উন্নয়নের পরিবর্তে পৌরবাসীর কপালে জুটছে জনদুর্ভোগ।

পার্বত্য এই জনপদের টেকসই উন্নয়নের জন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ এবং দুর্নীতির এই বৃত্ত ভাঙা না গেলে সরকারের মহতি উদ্যোগগুলো কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান বাসস্টেশন এলাকায় পুলিশি অভিযান: ১০ লিটার চোলাই মদসহ এক নারী আটক।

সাংস্কৃতিক বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ -২০২৭ উদযাপন।

পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযানে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক।

ফেসবুকে অস্ত্রের মহড়ার ছবি-ভিডিও: দোয়ারাবাজারে যুবক আটক, তদন্তে পুলিশ-বিজিবি।

সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নুর হোসেনকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার।

রোয়াংছড়িতে থানা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ।

নিজ অর্থায়নে শাহ্ মজিদিয়া রাস্তা সংস্কার করলেন সমাজসেবক এনামুল হক এনাম।

অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন, ১০ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

বাঁশখালীর উপকূলীয় বেড়িবাঁধে সবুজ বনায়নের পরিকল্পনায় স্থান পরিদর্শন ইউএনওর।

তরুণদের মাদকমুক্ত রাখতে রোয়াংছড়ি উপজেলা যুবদলের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ।

১০

চট্টগ্রামে নতুন ‘হালদা থানা’ অনুমোদন, বাড়ছে আইন-শৃঙ্খলার পরিধি।

১১

শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা: একনজরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

১২

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৩

বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ।

১৪

দোয়ারাবাজারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে দ্বিতীয় কিস্তির চাল ও নগদ অর্থ বিতরণ।

১৫

আলীগ্রামকে বুড়িগঞ্জে রাখার দাবিতে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী।

১৬

দোয়ারাবাজারে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

১৭

টেকনাফের গহীন পাহাড়ে র‌্যাব ও পুলিশের যৌথ শ্বাসরুদ্ধকর অভিযান: মুক্তিপণের দাবিতে অপহৃত ৪ তরুণ উদ্ধার।

১৮

বিধি ভেঙে বন্দরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার ‘ব্যক্তিগত’ বিদায় অনুষ্ঠান ​সেবা না পেয়ে ক্ষোভ; বিদায়ী কর্মকর্তার বিরুদ্ধে লাখ লাখ টাকার দুর্নীতির অভিযোগ।

১৯

বান্দরবান সদর পৌরসভা, ৩নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর আন্দোলন, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি।

২০