
অদ্য ০২ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ জনাব আবদুর রহিম, প্রধান শিক্ষক মহোদয়ের সভাপতিত্বে বান্দরবান পুলিশ লাইন্স স্কুলের ১০ শ্রেণীর শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম(বার) মহোদয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় উপস্থিত অভিভাবকদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। পুলিশ সুপার মহোদয় শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষা পরবর্তী শিক্ষার মানোন্নয় কল্পে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে অভিভাবকদের পরামর্শ গ্রহণ ও মহোদয়ের সু চিন্তিত মতামত প্রদান করেন । অভিভাবকদের মধ্যে উপস্থিতি ছিলেন বান্দরবান পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সহ লক্ষ্য করার মতো অভিভাবকবৃন্দ। অভিভাবকরা নিজেদের চিন্তা ভাবনা, সুবিধা-অসুবিধার কথা প্রকাশ করতে পেরে আনন্দিত হন।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় বলেন অভিভাবকবৃন্দদের ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের বর্তমান সময়টা গুরুত্বের সাথে খেয়াল রাখার পরামর্শ প্রদান করেন। এবং বিদ্যালয়ে শিক্ষার্থীদের ১০০% উপস্থিতি নিশ্চিতকল্পে সার্বিক সচেতন থাকার বিষয়ে জোরদার করেন।
এ-সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শিক্ষকগণ সহ অভিভাবক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন