
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।
উক্ত মতবিনিময় সভায় বান্দরবান পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ক্যাম্প, চেকপোস্ট, পুলিশ অফিস, সার্কেল অফিস, ট্রাফিক অফিস ও পুলিশ লাইন্সে কর্মরত সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ সরাসরি ও অনলাইন জুম’র মাধ্যমে সংযুক্ত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় জেলার সকল পর্যায়ের পুলিশ সদস্যদের বিভিন্ন ধরনের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন সকল পুলিশ সদস্যদের জনবান্ধব এবং পুলিশবান্ধব হতে হবে। পুলিশের কাজ হচ্ছে জনগণের শান্তি ও নিরাপত্তা বিধান করা। পুলিশকে ন্যায়, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে জনগণের সেবা প্রদান করতে হবে। পুলিশের ইউনিট সমূহ জনগণের নিকট প্রকৃত সেবাকেন্দ্র হিসেবে গড়ে উঠে সেই লক্ষ্যে পুলিশ সদস্যদের কাজ করতে হবে।
এ-সময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন