
বান্দরবান *দুর্গাপূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে করেছেন র্যাব-১৫, সিপিসি-৩
এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।
বান্দরবান *দুর্গাপূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি বান্দরবানের বিভিন্ন পূজা মন্ডপ পর্যবেক্ষণে করে র্যাব-১৫, সিপিসি-৩
এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন
হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে আমি দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে এবং আগামী ০২ অক্টোবর ২০২৫ তারিখে বিজয়া দশমীর দিনে বিসর্জনের মধ্য দিয়ে দূর্গাপূজা শেষ হবে। এ বছর বান্দরবান জেলার সর্বমোট ৩১ টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। ডিজি মহোদয়ের নির্দেশক্রমে ও অধিনায়ক র্যাব-১৫, এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম।
কক্সবাজার এর সার্বিক তত্ত্বাবধানে ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পূজামন্ডপসহ সকল শারদীয় দূর্গাপূজায় পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতে বান্দরবান জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবের মোবাইল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স হিসেবে নিরাপত্তা দায়িত্ব পালন করেছে। পূজাকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহসহ বৃদ্ধি করা হয়েছে র্যাবের তৎপরতা ও নজরদারি যে কোন ধরণের নাশকতা এড়ানোর লক্ষ্যে র্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান সার্বিকভাবে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে।
পূজামন্ডপকে ঘিরে সার্বিক নিরাপত্তায় প্রতিনিয়ত র্যাবের ২টি পিকআপ (১৬ জন) ও ২টি মোটর সাইকেল পেট্রোলিং (০৪ জন) এবং সাদা পোষাকে (৪ জন) গোয়েন্দা নজরদারি চলমান রাখাসহ সর্বমোট ২৪ জন নিয়োজিত রয়েছে। এছাড়াও বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র্যাবের স্ট্রাইকিং ফোর্স। এরই পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজাকেন্দ্রিক যেকোনো গুজব এড়াতে সাইবার মনিটরিং এর মাধ্যমে সার্বক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি অব্যাহত রয়েছে। পূজামন্ডপে নারী দর্শনার্থীদের ইভটিজিং রোধে জোরদার ব্যবস্থা নেয়া হয়েছে।
এবার প্রথমবারের মত পূজায় নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্নে রাখতে পূজায় আগত দর্শনার্থীদের যে কোন ধরনের অসুস্থতা ও প্রাথমিক চিকিৎসার জন্য পূজা মন্ডপগুলোতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান।
ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করাই দুর্গাপূজা কমিটি ও এলাকার সুশীল সমাজ প্রতিনিধিরা অধিনায়ক র্যাব-১৫, এর নবাগত কোম্পানী কমান্ডার মেজর মো. নাজমুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
পূজাস্থলে নিয়োজিত অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সকলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি।
কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নাই। যেকোনো অনাকাঙ্খিত পরিস্থিতি প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। তারপরও যেকোনো সময় যেকোনো পরিস্থিতি এড়াতে আমরা তৎপর রয়েছি। র্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবানে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিকভাবে সার্বিক নজরদারি অব্যাহত থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা থাকলে র্যাবকে তথ্য দিন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।
হিন্দু ধর্মাবলম্বীদের আবারও শারদীয় দূর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে সকলের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।
মন্তব্য করুন