
ব্যান্ড পার্টির তালে তালে কুচকাওয়াজ আর পরিবেশবান্ধব রঙিন বেলুন উড্ডয়ন আর পায়রা অবমুক্ত করার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে যাত্রা শুরু হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্য বিষয় কে ধারণ ও লালন করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। পাহাড়ের আনাচে-কানাচে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভাগুলোকে জাতীয় পর্যায়ে তুলে আনতেই সরকারের এই বিশেষ উদ্যোগ।
আজ: ২রা মার্চ শনিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানটি ভার্চুয়ালি উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব: তারেক রহমান, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা ৩০০নং সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক: রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি, এ সময় ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব: মাহবুব উল আলম, এবং সভাপতির বক্তব্যে রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব: মোঃ আমিনুল হক সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তা ও অসংখ্য ক্রীড়াবিদ আর ক্রীড়াপ্রেমী দর্শক রা এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে এবং দক্ষ খেলোয়াড় তৈরিতে এই ধরনের আয়োজন মাইলফলক হয়ে থাকবে।
এবারের প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, মার্শাল আর্ট এবং সাঁতার—এই ৮টি ইভেন্টে জেলার সাতটি উপজেলা ও পৌরসভার প্রায় এক হাজার খুদে খেলোয়াড় অংশ নিচ্ছে।
মাঠে লড়তে পেরে উচ্ছ্বসিত খুদে অ্যাথলেটরা। তাদের স্বপ্ন, এখান থেকে যোগ্যতা প্রমাণ করে একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো।
জেলা পর্যায়ের এই লড়াই শেষে সেরা ক্রীড়াবিদদের নিয়ে যাওয়া হবে বিভাগীয় পর্যায়ে, আর সেখান থেকেই মিলবে জাতীয় পর্যায়ে খেলার টিকিট। আগামী কয়েকদিন উৎসবের এই আমেজ বজায় থাকবে পাহাড়ি এই স্টেডিয়ামে।
মন্তব্য করুন